ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

করোনায় ফেনীর সিভিল সার্জন ডা: সাজ্জাদের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ফেনীর সি‌ভিল সার্জন ডা: সাজ্জাদ হো‌সেন (৫০) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া-ইন্নাইলাইহে রাজিউন)।  মঙ্গলবার বিকাল ৫ টা ৪০
মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে যান সাজ্জাদ।তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের দেয়াঞ্জি বাড়ির মাহবুবুল হকের ছেলে।

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা দেন সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। ১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।সেদিন থেকেই তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৪ জুন রোববার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি।  অবস্থার অবনতি হলে ১৮ জুন রাজধানীর আসগর আলী হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মৃত্যুর আগে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিষ্ট ডা. রবিউল হালিম মুন্না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!