ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পবিস।

হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় আরইরিব চেয়ারম্যানের অপসারণ এবং দুই দফা দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় ৬১টি সমিতিতে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায় সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাখ লাখ গ্রাহক।

তবে বিকালের দিকে আন্দোলনকারীদের সমন্বয়ক প্রকৌশলী রাজন কুমার দাস (এজিএম), প্রকৌশলী আসাদুজ্জামান ভূঁইয়া (ডিজিএম) দীপক কুমার সিংহ (ডিজিএম)সহ দেশের বিভিন্ন এলাকা থেকে সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়।

এর প্রেক্ষিতে, সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করলে সমিতির কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সমাধান এবং আটকদের ছেড়ে দেওয়া আশ্বাস দিলে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!