ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে একাধিক মামলার পলাতক আসামি বুলেট গ্রেফতার

 

সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীতে একাধিক মামলার পলাতক আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী মেজবাহ উদ্দিন ফারুক ওরফে বুলেট ফাহিম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের কমান্ডার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি বুলেট ফাহিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জনান, বুলেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ অংসখ্য অপকর্মের অভিযোগ রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!