ফেনী
সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাবো মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা

‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের শাকিব-শ্রাবন্তী জুটি

 

বিনোদন প্রতিবেদক-শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুঁটি বাঁধেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জি পরিচালিত ছবিটি দারুণ ব্যবসা করে।শাকিব-শ্রাবন্তীর পর্দা রসায়নও বেশ উপভোগ করেন দর্শক। কিন্তু এরপর কেটে গেছে দুই বছর।

কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ হয়নি গল্প কিংবা নির্মাতা। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আবার দেখা যাবে এই জুটিকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের কাজ করতে যাচ্ছেন তাঁরা। জানুয়ারি থেকেই শুটিং বলে জানালেন পরিচালক উত্তম আকাশ।

শাকিব খান  বলেন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে।সেও কোনো কথা না বাড়িয়ে আমার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল। ‘

শাকিব বলেন, ‘শুধু তাই নয়, আমার জন্য অলিখিত শিডিউল দিয়েছে শ্রাবন্তী। যতদিন লাগে শুটিং করতে তাঁর কোনো আপত্তি নেই। শ্রাবন্তীর এমন ব্যবহারে আমি দারুণ খুশি। আশা করছি আগের মত এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবেন। ’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!