ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আবার মালয়েশিয়ার হাল ধরতে হচ্ছে মাহাথিরকে

আন্তর্জাতিক ডেস্ক- সুদীর্ঘ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ আবারও দেশের হাল ধরতে যাচ্ছেন। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য তার নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট।

রবিবার সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট। ইউএমএনওর নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন তিনি।

পাকাতান হারাপান জোটের (পিকেআর) বার্ষিক সম্মেলনে আজ ঘোষণা করা হয়, আসন্ন নির্বাচনে পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির নির্বাচন করবেন। আর পিপলস জাস্টিস পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে জয়ী হলে আনোয়ার ইব্রাহিম কারাগার থেকে মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!