ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

গেম অব থ্রোনসে বাংলাদেশের হৃদি!

 
আলমগীর কবির-বিশ্বখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সিজন ৮-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের হৃদি শেখ! সারা বিশ্বের দর্শকদের মতো বাংলাদেশেও গেম অব থ্রোনসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এইচবিওর এই টিভি সিরিজটির প্রতিটি চরিত্রই দারুণ দর্শকপ্রিয়। নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী হৃদিও তা-ই। বাংলাদেশের মেয়ে হৃদির জন্ম রাশিয়ায় হলেও এখন দেশেই কাজ করছেন। গত বছর ‘ড্যান্স প্লাস’-এ গিয়ে বেশ পরিচিতি পেয়েছেন হৃদি। সেই সময়েই হৃদি গেম অব থ্রোনসের নতুন সিজন ৮-এ অভিনয়ের অফার পেলেন।

হৃদি বললেন, ‘আমি তখন স্টার প্লাসে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স প্লাস’ শেষ করে রাশিয়ায় গিয়েছিলাম। রাশিয়ায় জন্ম এবং বেড়ে ওঠার কারণে ওখানকার অনেক এজেন্সিতেই আমার পোর্টফোলিও ছিল। সেখান থেকেই ‘গেম অব থ্রোনস’-এর ওরা আমার প্রোফাইল পেয়েছে।
গত বছর অক্টোবরের কথা। ‘গেম অব থ্রোনস’-এর কাস্টিং ডাইরেক্টর জুলি শুবার্ট আমার সাথে যোগাযোগ করে। আই ওয়াজ সো এক্সাইটেড! আমার ফেসবুক তখন ডিঅ্যাক্টিভেট থাকার কারণে খুশির খবরটা কাউকে জানাতে পারিনি।

এর কিছু দিন পর জুলি আমাকে যে চরিত্রে আমাকে কাস্ট করেছে, সে চরিত্রটি সম্পর্কে ডিটেইলস জানায়। খুব ভাইটাল একটি চরিত্র। পাশাপাশি বোল্ড চরিত্রও। গেম অব থ্রোনসের অন্য চরিত্রগুলোর মতো কিছু ন্যুডিটিও আছে, হুইচ আই ওয়াজন’ট রেডি টু শো অন স্ক্রিন। আমার জন্য সেটা ছিল শকিং। এটা জানার পরই আমি আসলে ডিসিশন নিয়ে নেই যে যত বড় অফারই হোক, এটা আমার জন্য নয়। যদিও এটা আমার ক্যারিয়ারের জন্য লাইফ চেঞ্জিং একটা রোল ছিল। বাট আই রিফিউজড টু ডু দ্যাট রোল! গত ডিসেম্বর থেকেই গেম অব থ্রোনসের নতুন সিজনের শুটিং শুরু হয়ে গেছে। যেখানে হৃদিরও শুটিং করার কথা ছিল!

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!