ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের বহদ্দারহাট এলাকা থেকে রবিবার রাতে অস্ত্র-গুলিসহ সিরাজুল ইসলাম (৩৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও তালিকাভূক্ত ডাকাত।

সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ১১টার সময় ৮/১০জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের বহদ্দারহাট এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পুলিশ সিরাজুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দোনালা বন্দুক, ২ রাউন্ড গুলি, একটি চোরা, ১শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!