ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীর কৃতি সন্তান নিজাম চৌধুরী ঢাবি’র সিনেট প্রতিনিধি নির্বাচিত

 

ঢাকা অফিস-ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থিদের গণতান্ত্রিক ঐক্য পরিষদ। রবিবার  বিকাল ৪টা ৪৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেনীর কৃতি সন্তান নিজাম চৌধুরী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নিজাম চৌধুরীর ব্যালট নাম্বার ছিল ৩২।৬ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হয় তিন ধাপের জাঁকজমকপূর্ণ নির্বাচন।নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালক, ন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ম্যাক্স পাওয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার কো¤পানির পরিচালক, ট্রেড ব্যালেন্স ইউএস কর্পোরেশনের প্রেসিডেন্ট, ট্রেড ব্যালেন্স বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি শতাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

যুক্তরাষ্ট্রের মূলধারায় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক পরিমন্ডলেও রয়েছে নিজাম চৌধুরীর অংশগ্রহণ। তিনি যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচন ক্যাম্পেইনের ন্যাশনাল কমিটির সদস্য ছিলেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রথম ধাপ বরিশাল, ভোলা এবং পিরোজপুরসহ উত্তর-দক্ষিণ বঙ্গের ২৯ জেলার ২৯ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ৪৪ হাজার রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি প্যানেলে ৮১ জন প্রার্থী নির্বাচনে লড়াই করেন।

২৫ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এর আগে ঢাকার বাইরে ৪২ কেন্দ্রে ৬,১৩ ও ১৬ই জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ছিল চার পর্বের নির্বাচনের শেষ দিন । ভোটগ্রহন শেষে আজ রবিবার ২১ জানুয়ারি ফলাফল ঘোষনা করা হয়।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!