ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রান্না ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কথা ডেস্ক- হাজারও ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেয়েই রান্না ঘরে ঢুকে রান্না করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নার দুটি ছবি পোস্ট করেন।

ওই দুই ছবিতে দেখা যায়,  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে রান্না করছেন শেখ হাসিনা।

পোস্ট করার পরপরই ছবি দুটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই।

এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন, সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা সময় পেয়ে তিনি ঢুকে পড়েন রান্নাঘরে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!