ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থী খুন!

সীতাকুণ্ড প্রতিনিধি-চট্টগ্রামের সীতাকুণ্ডে জিয়া উদ্দিন বাবলু (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। নিখোঁজের একদিন পর শুক্রবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

জিয়া উপজেলার কুমিরা ইউনিয়নের ফেরিঘাট সড়কের বেল্লার বাড়ি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে।

জিয়ার বাবা আলাউদ্দিন জানান, তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন থানার ব্যাপারীপাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে সীতাকুণ্ডের ফেরিঘাট সড়ক এলাকায় বাস করছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর ছেলে জিয়া নিখোঁজ হন। আজ শুক্রবার বিকেলে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যান আলাউদ্দিন। এ সময় তিনি মুঠোফোনে খবর পান, জিয়ার লাশ তাঁদের বাড়ি থেকে ২৫০ মিটার দূরে ডোবায় ভাসছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, জিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর গলায়, বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন বলেন, তাঁর ছেলে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি সংসারে আর্থিক সহযোগিতা করতে একটি কারখানায় অপারেটরের সহকারী পদে চাকরি করতেন জিয়া। জিয়ার সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিকভাবে কারও কোনো বিবাদ নেই। কে বা কারা তাঁর ছেলেকে খুন করেছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা করতে পারছেন না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!