ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শুকদেব নাথ তপন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ন সমন্বয়ক নির্বাচিত

 

 

স্টাফ রিপোর্টার- ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রাম মহানগর পরিষদের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় সভা শেষে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী।

28377665_413591692429042_3019697753752499552_n

পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দু ভৌমিক।

সভায় মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরীকে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক রনজিত দে, সাধারন সম্পাদক তাপস হোড়কে যুগ্ম সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক এডভোকেট নিতাই ঘোষকে সদস্য সচিব করে বিভাগের ১৩ জেলার সভাপতি ও সম্পাদক এবং বিভাগীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সদস্য করে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!