ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০০
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

‘বিএনপিকে নিয়ে সরকার খুব বেকায়দায়’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে সরকার খুব বেকায়দায় আছে। তিনি বলেন, ‘বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে বলে, সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে, দেশে গণতন্ত্র নেই। এখন আপনারাই বলেন, বিএনপিকে নিয়ে আমরা কী করি?’

বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের ব্যাপার। তারা বিএনপির সমাবেশকে নিরাপদ মনে করলে অনুমতি দেবে। নিরাপদ মনে না করলে অনুমতি দেবে না। এই সমাবেশের অনুমতি দেওয়া না-দেওয়া নিয়ে আমরা বেকায়দায় আছি।’

এ সময় বিএনপির আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারকে বাধ্য করতে গত নয় বছরে নয় মিনিটের জন্যও বিএনপি কিছু করে দেখাতে পারেনি। তাদের শাসনামলে আওয়ামী লীগের এমনও দিন গেছে যে দলের কার্যালয়ের সামনে পর্যন্ত দাঁড়ানো যায়নি।

সেতুমন্ত্রী বলেন, ‘মানুষ এখন ইলেকশনের মুডে আছে, আন্দোলনের মুডে নয়।’ তিনি বলেন, ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হয়, কাজ দেখাতে হয়। বিএনপির এমন কোনো কাজ নেই, যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!