ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘কাঁচা টাকার লোভে রোহিঙ্গাদের প্রতি সরকারের সহমর্মিতা’

নিজস্ব প্রতিবেদক-কাঁচা টাকার লোভে সরকার রোহিঙ্গাদর প্রতি সহমর্মিতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, ‘রোহিঙ্গাদের প্রথমে উগ্রবাদী সন্ত্রাসী সাজানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সব দেশ থকে এখন ত্রাণ পাঠাচ্ছে, সে কারণে কাঁচা টাকার লোভে রোহিঙ্গাদের প্রতি এই সহমর্মিতা।’রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। ‘সহায়ক সরকার: নির্বাচন কমিশনের ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

রিজভী বলেন, ‘ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ত্রাণ পাঠাচ্ছে বলে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। কাঁচা টাকা কুড়ানোর লোভে এই সহানুভূতি। অথচ ভেতরে ভেতরে রোহিঙ্গাদের সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। তাদের তলে তলে রোহিঙ্গা বিদ্বেষ। রোহিঙ্গাদের উগ্রবাদী ও সন্ত্রাসী বানানোর জন্য এখনো নানা অপপ্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!