ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

গাজী মানিক শোন এ্যারেষ্ট: বিএনপি মহাসচিবের নিন্দা 

শহর প্রতিনিধিঃ জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক অর্ধ শতাধিক মামলায় জামিন লাভের পরেও বৃহস্পতিবার তাকে ৭ম বারের ন্যায় শোন-এ্যারেষ্ট করা হয়।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২ এপ্রিল বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাজি মানিকের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে সরকারের নিকট দাবী করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্বে আনিত প্রায় অর্ধ শতাধিক মামলায় ক্রমান্বয়ে জামিন পান।সর্বশেষ বুধবার ফেনীর আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।কিন্ত ২০১৬ সালে ধলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা বিষ্ফোরক মামলা বিশেষ ট্রাইব্যুনাল : ২১/১৮ এ তাকে ফের গ্রেফতারের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।আদালত আবেদনটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।ফলে তার মুক্তি মিলেনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!