ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে কোটা সংস্কারের দাবিতে মহাসড়কে অবস্থান

শহর প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ফেনীতে পূর্ব ঘোষিত মানববন্ধন ও গণপদযাত্রা কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ফেনী সরকারি কলেজ গেইটে মানববন্ধনে ফেনী জেলা কমিটির আহবায়ক রাকিব আল হাসান, যুগ্ম-আহবায়ক আরাফাত হোসেন মামুন, সাহাব উদ্দিন সুজন, মো: আরমান, হাসান ফরায়েজি, শুভ দাস ও তানভীর আহম্মেদ প্রমুখ শিক্ষার্থীরা অংশ নেন। বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের মহিপাল ফ্লাইওভারে অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থীরা। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ শ্লোগান দেয় তারা।
সরকারি  নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করার বিষয়ে আন্দোলনকারীদের দাবী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!