ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এলজিএসপি ১৬-১৭ অর্থবছরে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ উপজেলায় সেরা

 

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে এলজিএসপি ১৬-১৭ অর্থবছর মূল্যায়নে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান লাভ করেছেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে এলজিএসপি-৩ এর অডিট কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
এসময় এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর পিন্টু চন্দ্র দাস, সকল ইউপি চেয়ারম্যান, সচিব ও অডিট কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এলজিএসপির অডিট রিপোর্ট অনুযায়ী ৪০ নাম্বারের মধ্যে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ ২৭ নাম্বার, সদর ইউনিয়ন পরিষদ ২৫ নাম্বার, বগাদানা ইউনিয়ন পরিষদ ২৫ নাম্বার,আমিরাবাদ ইউনিয়ন পরিষদ ২৪ নাম্বার, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ ২২ নাম্বার, চরদরবেশ ইউনিয়ন পরিষদ ২২ নাম্বার, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ ২০ নাম্বার, নবাবপুর ইউনিয়ন পরিষদ ১৮ নাম্বার ও চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ ১১ নাম্বার পেয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!