ফেনী
বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে এমপি রহিম উল্লাহর এপিএসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 

সোনাগাজী প্রতিনিধি-ফেনী-৩  আসনের স্বতন্ত এমপি রহিম উল্যাাহ’র এপিএস জুলফিকার মাসুদের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নাম দিয়ে প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের রাগবপুর গ্রামের দিন মজুর কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিনকে সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী পদে চাকুরী দেয়ার নাম দিয়ে ২০১৬ সালে বিভিন্ন ভাবে সাংসদ রহিম উল্যাাহ’র এপিএস জুলফিকার মাসুদ প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ দিন যাবত জয়নাল আবেদিনের চাকুরী না হওয়ায় মাসুদের কাছে কামাল উদ্দিন টাকা ফেরত চাইলে সে আজ দিবে কাল দিবে বলে সময় ক্ষেপণ করতে থাকে। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত সোমবার রাতে সোনাগাজী মডেল থানায় এপিএস জুলফিকার মাসুদসহ তিনজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির অর্থ আত্মসাতের অভিযোগে এপিএস মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদের বিরুদ্ধে থানায় আরও ৫-৬ জন লোক চাকুরী দেয়ার নাম দিয়ে অর্থ আত্মসাতে অভিযোগ করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!