ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় বখাটে গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে (১৬) শ্লীলতাহানির চেষ্টার সময় সালাহউদ্দিন নামের এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার গুনক গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘ ধরে উত্ত্যক্ত করছিলেন একই এলাকার বখাটে সালা উদ্দিন। ছাত্রী বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে সালা উদ্দিনের পিতা-মাতাকে বিষয়টি জানান। এতে সালা উদ্দিন আরও বেপরোয়া হয়ে ওঠে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হলে বখাটে সালা উদ্দিন পেছন দিক থেকে মুখ চেপে ধরে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে বাড়ি ও আশ-পাশের লোকজন এগিয়ে এসে বখাটে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। সে পেশায় একজন গাড়ি চালক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!