ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী বড় বাজারে মিয়াজী ফ্যাশন ও তৈয়ব বোরকা হাউজের উদ্বোধন

শহর প্রতিনিধি: ফেনী শহরের বড় বাজারে সওদাগর টাওয়ারে শনিবার বিকেলে তৈয়ব বোরকা হাউজ ও মিয়াজী ফ্যাশনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলা উদ্দিন, সওদাগর টাওয়ারের চেয়ারম্যান মো. ফজলুল হক বাহার,জেলা ট্রাক (মিনিট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।
তৈয়ব বোরকা হাউজের স্বত্বাধিকারী আবু তৈয়বের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশনের ফেনী কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন সুমনের সঞ্চালনায় এসময় শহর ব্যবসায়ী সমিতি সওদাগর পট্টি শাখার সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক আবু নাছের আরজু, সহ-সভাপতি মো. আলা উদ্দিন আজাদ, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম রাহাত, কোষাধ্যক্ষ মজিবুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন বাচ্চু, মিয়াজী ফ্যাশনের সত্বাধিকারী আকিজ মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে প্রতিষ্ঠান দুইটির সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!