ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়েয় বাগিচা সংলগ্ন রেললাইন থেকে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ রেললাইন থেকে সুমনের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, রেলে কাটা পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তিনি উত্তর শাহজাহানপুরের ৩১২ নম্বর বাড়িতে থাকতেন।
সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখার সেকেন্ড অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী শহরের নাজির রোডে। তিনি দুই ছেলের জনক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!