ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মাদকাসক্তি রোধে যোগব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে :কাদের

ঢাকা অফিসঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে যোগব্যায়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে যোগ দিবসের এ আয়োজনে ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজারো স্বাস্থ্যসচেতন নাগরিক যোগ দেন। এতে ভারতীয় দূতাবাস সহযোগিতা করেছে।

ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যায়ামকে নতুনমাত্রা দিয়েছেন। পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। আজকে তরুণ সমাজে মাদক যখন হিংস্র ছোবল দিচ্ছে, যখন তা সুনামির মতো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তখন ইয়োগা বা যোগব্যায়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

যোগব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকবে- যুবসমাজকে এমন পরামর্শ দিয়ে কাদের বলেন, আজকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়ামে যোগ দিয়েছে। কর্মক্ষম সুস্থজীবনের মূলমন্ত্র হল- এই ইয়োগা ব্যায়াম।

এই ব্যায়াম করলে তরুণরা নিজেদের আরও বেশি সৃজনশীল কর্মোদ্যমে নিয়োজিত করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিজের হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে কাদের বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি যোগব্যায়াম করতে পারেন না।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেন, সুস্থ ও নিরোগ শরীর, সুস্থ ও সুন্দর মনের জন্য যোগব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে।

আয়োজকদের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, চতুর্থবারের মতো আয়োজিত এই যোগব্যায়াম সমাবেশে প্রায় ৫ হাজার নাগরিক যোগ দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধী নাগরিকরাও যোগ দেন আয়োজনের একপর্যায়ে।

ভারতীয় হাইকমিশনার জানান, ২০০০ সালে তারা যখন প্রথমবারের মতো এ আয়োজনটি করেছিলেন, তাতে মাত্র ৭০০ জন অংশ নিয়েছিল। পরে ২০১৬ সালের দ্বিতীয় আসরে ১৫০০ জন, ২০১৭ সালে প্রায় পাঁচ হাজার নাগরিক যোগ দেন।

অনুষ্ঠানে ভিয়েতনাম, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ, শ্রীলংকা, প্যালেস্টাইন দূতাবাস ও জাতিসংঘ মিশনের কূটনীতিকরা যোগ দেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, দক্ষিণ এশীয় গেমসের স্বর্ণপদকজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, মেহজাবীন চৌধুরী, আমান রেজা, সোহানা সাবা, কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ যোগ দেন যোগব্যায়ামের সমাবেশে।

২০১৪ সালে জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেন। পরে জাতিসংঘের সাধারণ পরিষদ এ দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!