ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে বর নিখোঁজ !

সোনাগাজী প্রতিনিধিঃ সোনাগাজীতে বৌ-ভাতের রাত থেকে বর শেখ ফরিদ (২৭) রহস্যজনকভাবে নিঁখোজ হয়েছেন।পৌরসভার চরগনেশ গ্রামের নিজ বাসা বিসমিল্লাহ ভবনের সামনে থেকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বরের পিতা হোসেন আহাম্মদ রবিবার সকালে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে,শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের জমাদার বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস সুমির সাথে সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের প্রবাসী শেখ ফরিদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৌ-ভাত অনুষ্ঠান শেষে রাতে নববধূসহ পরিবারের সবাইকে নিয়ে বর নিজ বাসাতে অবস্থান করছিলো।

ওই সময় অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে শেখ ফরিদ কিছুক্ষন পর আসছি বলে বাসা থেকে সে বের হয়ে যায় বলে জানান তার খালু আবুল কাশেম।রাত ১১ টার পর বাসায় না ফিরলে তার ব্যবহ্নত মুঠোফোনে কল দিলে রিং হলেও রিসিভ না করায় পরিবার থানাকে বিষয়টি অবহিত করেন।

রাতে ফোনটি খোলা থাকলেও রবিবার সকাল থেকে সেটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তার সাথে কারো বিরোধ নেই বলে জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!