ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে বস্তাভর্তি মাদকসহ ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধি: ফেনীতে শনিবার রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এসময় শহরের বিরিঞ্চি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম মাদকের একটি বড় চালান নিয়ে এসেছেন এমন তথ্যের ভিত্তিতে শহরের একাডেমী রোডের নূরিয়া মসজিদ সড়কের নজরুল ভবনের ভাড়াটিয়া হালিমের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হালিমের ঘর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি মাদক উদ্ধার করা হয়। বস্তার ভেতরে ছিল থেকে ৮ কে.জি. গাঁজা ও দুইটি ব্যাগে ৪২ বোতল ফেন্সিডিল।

হালিমের মূল বাড়ি বিরিঞ্চির আব্দুল হক ডাক্তার বাড়ি (খোনার বাড়ি) এবং সে বিরিঞ্চির এই মূহুর্তের সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন বলে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়।

হালিমকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!