ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

ঢাকা অফিস:শিক্ষা মন্তনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসকে আদালত অবমাননার দায়ে হাইকোর্ট তলব করেছে। ৩ জুলাই হাইকোর্টের বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
জানা যায়, ২০১৭ সালের ১১ জানুয়ারী হাইকোর্ট হতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত ২শ ৪১জন শিক্ষকের চাকুরী রাজস্বখাতে স্থানাস্তরের নির্দেশ প্রদান করা হয়। যার রিট টিপিশন নং-১৩০৫২/২০১৬ কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর রায় বাস্তবায়ন না করায় হাইকোর্ট ২০১৮ সালের ৯ জানুয়ারী আদালত অবমাননার রুল জারি করেন। যার কন্টেম্প পিটিশন নং ৫২৬/২০১৭। আদালত ২৭ ফেব্রুয়ারী ২ মাসের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করলেও বিবাদীগন রায় বাস্তবায়নের জন্য কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন নি। এতে করে হাইকোর্ট আগামী ৭আগস্ট সকাল ১০:৩০ ঘটিকায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!