ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে  তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

আব্দুল্লাহ রিয়েলঃ ”অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে সোনাগাজী মো: ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা নিপা রানী ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন, হাস প্রজনন খামারের ব্যবস্থাপক জাহিদ বিন রশিদ আল নাহিয়ান, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরন ভৌমিক, সোনাগাজী মো: ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!