ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক

কথা ডেস্ক : মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। মালয়েশিয়ার সাইবারজায়া শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে এই শ্রমিকদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অভিবাসন বিভাগ এই অভিযান চালায়। আটক করা হয়েছে মোট ৩৩৮ জন বিদেশি শ্রমিককে। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুসতাফার আলি জানিয়েছেন, আটক শ্রমিকদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানে আটক হয়েছে মিয়ানমারের ২৫ জন পুরুষ ও তিনজন নারী শ্রমিক। এ ছাড়া ৪৭ জন নেপালি পুরুষ শ্রমিককেও আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক শ্রমিকদের কাজ করার উপযুক্ত বৈধতা ছিল না। দাতুক সেরি মুসতাফার আলি বলেন, ‘আমরা প্রায় ২ হাজার ২৩০ জনের কাগজপত্র পরীক্ষা–নিরীক্ষা করেছি। পরে ৩৩৮ জনকে আটক করা হয়। তাঁদের বেশির ভাগই বিদেশি শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানির হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু কোম্পানি নিয়মবহির্ভূতভাবে বিদেশি শ্রমিকদের অন্য কোম্পানিতে কাজে লাগিয়েছিল। অভিবাসন বিভাগ জানিয়েছে, যদি তদন্তে দেখা যায় যে, আটক সব শ্রমিকই যে কোম্পানিতে নিবন্ধন রয়েছে, সেখানে কাজ করছিলেন না, তবে তাঁদের কাজ করার অনুমতি (পারমিট) বাতিল করা হতে পারে।

মুসতাফার আলি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বুকিত জলিল অভিবাসন ডিপোতে রাখা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!