ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

শহর প্রতিনিধি: ফেনীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহরের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো:ওয়াহিদুজজামান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারী-বেসরকারী ৮৬ টি স্টলে সরকারের উন্নয়ন কার্যক্রমসহ সেবাপ্রদান পদ্ধতি ও প্রদান করা হবে।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী এ মেলা আগামী শনিবার রাত নয়টা পর্যন্ত চলবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!