ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

সদর প্রতিনিধি: ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার সন্ধ্যায় শহরের লালপোল কাবাব ঘরের সামনে প্রাইভেটকার তল্লাশী করে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানায়,ওই সময় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম লালপোলে অবস্থান নেয়। সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এক্স করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্টো- ২৫-৮৭৫৬) থামিয়ে তল্লাশী করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি টিম। এসময় গাড়ী থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ফরিদপুর জেলার মোশারফ মিয়ার ছেলে মো: সোহেল (২৩), রাজবাড়ী জেলার মো: বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬), আবদুল কাদের শেখের ছেলে মো: ফরিদ (২৫) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!