ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনী ছাত্র এসোসিয়েশনের শিক্ষা উপকরণ বিতরণ

শহর প্রতিনিধি: ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার বিকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও এসোসিয়েশনের উপদেষ্টা লুৎফুর রহমান খোকন হাজারী। অতিথি ছিলেন সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা আমিন, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম, পৌর যুবলীগের সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাহসিন সোহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে তারুণ্যের বন্ধনের সভাপতি নুর নবী হাসান, এসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল সোহান মুরাদ, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তন্ময় দে প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!