ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ধূমপান ত্যাগে প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি

ডা. তানজিয়া নাহার তিনা: ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীরের এমন কোন অঙ্গ নেই যেখানে ধূমপানের সর্বগ্রাসী থাবা আঘাত হানে না। ধূমপানের কারণে যে রোগসমূহের উৎপত্তি হয় তাদের মধ্যে অন্যতম হলো- স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মুখ গহ্বর, গলা, ফুসফুস ইত্যাদি, হার্ট অ্যাটাক, গ্যাস্ট্রিক আলসার, উচ্চ রক্তচাপ, কিডনি ফেইলিউর।

সচেতনতার কারণে অনেকেই ধূমপান চিরতরে নির্বাসন দিতে চান। কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। তবে বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার কিছু উপায় বলে দিয়েছেন। যেমন-

প্রথমে মনস্থির করুন। পরিবার এর সদস্য, নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সহযোগিতা নিন। ধূমপান ত্যাগের প্রাথমিক পর্যায়ে কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হতে পারে। কারণ, দীর্ঘদিন ধূমপানের ফলে এর প্রতি মানসিক ও শারীরিক নির্ভরতা গড়ে উঠে। অস্বস্তি কাটাতে চিনিমুক্ত চুইংগাম, মিন্ট বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন।

প্রচুর পরিমাণ পানি পান করুন। শাক-সবজি ও ফলমূল বেশি করে খান। মনকে ব্যস্ত রাখুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন কিংবা পছন্দের গান শুনুন। প্রতিদিন একটা বা দুটি করে সিগারেট কমিয়ে ফেলুন নিয়ম করে। ধূমপায়ীদের সঙ্গ এড়িয়ে চলুন। সর্বোপরি নিজ, পরিবার ও সন্তান-এর কথা ভেবে প্রবল ইচ্ছাশক্তি ধরে রাখুন।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!