ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সেই মাসুদ এই মাসুদ

শাকিল রেজাঃ এক-এগারোর কুশলী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন। এর পাঁচ দিনের মাথায় গত বুধবার তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।
জানা গেছে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরীর মনোনয়নপ্রাপ্তি অনেকটা নিশ্চিত। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলটির ফরম কিনে জমাও দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের পরামর্শে জাতীয় পার্টিতে যোগ দেন এবং রাতারাতি দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ পান। একই সঙ্গে তিনি এরশাদের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লে. জেনারেল হন। এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ‘মাইনাস টু’ এর এই মাস্টারমাইন্ড দুই নেত্রীসহ রাজনীতিকদের চরিত্রহননে নানান প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে।
রাজনীতিকদের চরিত্র হরণকারী এই জেনারেল কেন রাজনীতির কাছেই মাথা নোয়ালেন, জানা যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!