ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

 

ঢাকা অফিস-সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন। এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। ওই দিন থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উনি ছুটির আবেদন করেছেন, ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।’

জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি।’

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আদালত খোলার দিন ৩ অক্টোবর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২৩ সেপ্টেম্বর কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অসুস্থ মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে ১০ দিন অবস্থানের পর ১৮ সেপ্টেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যান তিনি। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!