ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

ঢাকা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনের পর নৌকার কাণ্ডারিদের এটাই সবচেয়ে বড় জয়। ৩০ ডিসেম্বর রাতে নির্বাচন কশিন সচিব হেলালুদ্দীন আহমদের ঘোষণা করা বেসরকারি তথ্য অনুসারে, ফলাফল ঘোষণা হওয়া ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।এরমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়েছে মহাজোটের সঙ্গে নির্বাচনি জোটবদ্ধ দল জাতীয় পার্টি।

বিরোধীদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ দল বিএনপি পেয়েছে ৫টি আসন। এদিকে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টে থেকে ২টি আসন জিতেছে গণফোরাম।

এছাড়াও, মহাজোটের শরিক দল হিসেবে ওয়াকার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্প ধারা ২টি, তরিকত ১টি, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ১টি আসনে জয়লাভ করেছে।এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন ৩ জন।

প্রসঙ্গত, এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে ভোট বন্ধ হওয়ায় এখানকার নির্বাচন স্থগিত হয়েছে, এই আসনে পুনঃনির্বাচনের প্রয়োজন হবে।অপরদিকে নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন সেখানে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!