ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মেসির আরও এক মাইলফলক

 খেলা ডেস্ক: লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন সুয়ারেজ। মেসি করেছেন ১ গোল।

মেসি ভক্তদের অপেক্ষার প্রহর তবে শেষ হলো! কারণ তাদের প্রিয় তারকা লা লিগায় গড়েছেন ইতিহাস, ছুঁয়েছেন অনন্য এক মাইলফলক। এইবারের বিপক্ষে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকার গোলটি যে ছিল লা লিগায় তাঁর চার শ’তম গোল। লা লিগার ইতিহাসে এর আগে কেউ চার শ গোলের রেকর্ড করতে পারেনি। ম্যাচটি শেষ পর্যন্ত বার্সেলোনা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। ম্যাচের অন্য দুটি গোল করেন বার্সেলোনার আরেক তারকা লুইস সুয়ারেজ।

ন্যু ক্যাম্পে নিজেদের দুর্গে খেলা। প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা রেকর্ড উদ্‌যাপন করার এর চেয়ে আর ভালো জায়গা নিশ্চয় হয় না। মেসির আগের ৩৯৯টি গোলের ২৩০টিই যে নিজের চেনা-পরিচিত জগতে। এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে মেসির গোলের সংখ্যা ২৩১টি।

8

তো ম্যাচটি কেমন হলো, সেটা না হয় জেনে নেওয়া যাক—ম্যাচের শুরু থেকে শেষ আধিপত্য ছিল স্বাগতিকদেরই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা বার্সেলোনা গোলের সুযোগ পায় ম্যাচের নবম মিনিটেই। সুযোগ তৈরি করেছিলেন সেই মেসিই। গোলপোস্টের বাইরে দিয়ে পিকের নেওয়া শট গোলবঞ্চিত করে বার্সেলোনাকে। বার্সা গোলের দেখা পায় ম্যাচের ১৯তম মিনিটে। মাঝমাঠ থেকে আসা বল কুতিনহো ঠেলে দেন সুয়ারেজকে। ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে সেটা জালে জড়ান সুয়ারেজ।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। মেসিভক্তদের মনে তখন হতাশার কালো মেঘ ছেয়ে যায়—আজও কি হবে না? কিন্তু ভক্তদের হতাশ করেননি মেসি। ম্যাচের ৫৩তম মিনিটে এইবারের জালে বল জড়িয়ে গড়ে ফেলেন ইতিহাস। সুয়ারেজের কাছ থেকে অসাধারণ পাস পেয়ে আড়াআড়ি শটে গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন এই তারকা। সুয়ারেজও বসে থাকবেন কেন! ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে এইবারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুয়ারেজ। সুয়ারেজের গোলের আগে মেসির শট আটকে দেন এইবার গোলরক্ষক। তা না হলে মেসির গোলসংখ্যা নিশ্চিত বাড়ত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!