ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

ঢাকা অফিস: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। রোববার (১৩ জানুয়ারি) ঢাকায় জাতিসংঘ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংগের ঢাকা অফিসের ফেসবুক বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ, সুশাসন, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন প্রচেষ্টায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

ফেসবুক বার্তায় সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতি রাখবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালনকে স্বাগত জানানো হয়।

এদিকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। অন্যদিকে বিএনপি পেয়েছে ৬টি আসন।

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর তারা একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করেছে। একই সঙ্গে টানা তিনবার ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা। অন্যদিকে, বিরোধী দলের রয়েছে সাবেক রাষ্ট্রপাতি হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!