ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে গ্রাম আদালত পরিচালনা বিষয়ক কর্মশালা

সোনাগাজী প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন বিয়ে, জন্ম নিবন্ধন ও পাসর্পোট তৈরীর ক্ষেত্রে কোন ব্যক্তি বয়সের প্রমাণ হিসেবে এফিডেভিট উপস্থাপন করলে তা কোন ভাবেই গ্রহণ যোগ্য হবে না। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা সেটি মেনে নেবেন না। এতে করে সামাজিক অপরাধ, বাল্যবিবাহ, মাদকাসক্তের বিস্তার কমে যাবে। বুধবার দুপুরে সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত পরিচালনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার। জেলা প্রশাসক আরো বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী ও জনগনের কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেছিত হলেন এবং জনপ্রতিনিধিরা সঠিক ভাবে মামলা ও সমস্যা সমাধান করতে পারলে আদালতে মামলার জট কমে যাওয়াসহ বাদি ও বিবাদিরা হয়রানি থেকে রক্ষা পাবে। কর্মশালায় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!