ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

চবি ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সৌরভ ও সম্পাদক মিনহাজ

সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেনী জেলা ছাত্র কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল চাকসু ভবনে সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আরেফুল হক অপু ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান তিতাসসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের ছাত্র সৌরভ শীলকে সভাপতি ও ১৫-১৬ সেশনের ছাত্র ইমতিয়াজ উদ্দিন মিনহাজকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রইচ উদ্দিন শুভ, সভাপতি কাউসার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাফরিন সুলতানা মিতু, তুষার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ওয়াজিহাদ উল্লাহ ওয়াস্তি, জাহিদ পিয়াস, রহিম উদ্দিন ও দপ্তর সম্পাদক মিনহাজুল আবেদিন সাকিবকে নির্বাচিত করে  আংশিক কমিটির অনুমোদন দেন সমিতির সাবেক সভাপতি আরিফুল হক অপু ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান তিতাস।

আগামী ১ মাসের মধ্যে এই কমিটিকে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন উপদেষ্টা মন্ডলী। সমিতির সভাপতি সৌরভ ফেনী সদর উপজেলার সুলতানপুর গ্রামের নরেন্দ্রকুমার শীল ও সাধারণ সম্পাদক মিনহাজ ফরহাদ নগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আশ্রাফ উদ্দিনের ছেলে।
সোমবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রক্টর ড. আলী আসগর চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!