ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ব্রাজিলের সেরা দশে নেই নেইমার

কথা ডেস্কঃ ব্রাজিলের সর্বকালের সেরা জীবন্ত কিংবদন্তি পেলে। ফুটবলের সর্বকালের সেরা হিসেবেও মানা হয় তাকে। কিন্তু পেলে পরবর্তী ব্রাজিলের সেরা দশ তারকা কারা। অনেকে মনে করেন, ব্রাজিলের পরবর্তী পেলে হচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে গোলের দিক থেকে তৃতীয় অবস্থানে আছেন তিনি। খুব দ্রুতই উঠে যাবে দ্বিতীয় অবস্থানে। এমনকি ৫৬ গোল করা নেইমার পেলের ৭৭ গোলও ছাড়িয়ে যেতে পারেন। তবে এক ভোটে নেইমার ব্রাজিলের সেরা দশেই জায়গা পাননি।

‘প্লাকার’ নামের একটি ম্যাগাজিন এই ভোটের আয়োজন করে। সেখানে এক লাখ ৬০ হাজার ভোট পড়েছে। তবে নেইমার একমাত্র ফুটবলার যিনি ইতিবাচক ভোটের চেয়ে নেতিবাচক ভোট পেয়েছেন বেশি।

সর্বোচ্চ ভোট পেয়েছেন রোনালদো। এরপর আছে রোনালদিনহো এবং রোমারিওর নাম। সেরা দশে জায়গা পেয়েছেন যথাক্রমে জিকো, রিভালদো, সক্রেটিস এবং কাকার মতো লিজেন্ড ফুটবলাররা। তবে সেরা দশে নেইমার জায়গা না পেলেও ব্রাজিলিয়ান ফ্যাককাও এবং কারেকা সেরা দশের মধ্যে জায়গা পেয়েছেন।

নেইমার তালিকায় আছেন ১১ নম্বরে। তিনি রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারেননি। ডাইভিং কান্ড নিয়ে তিনি বেশ সমালোচিত হন। এছাড়া ব্রাজিলের হয়ে একটি কনফেডারেশন কাপ এবং অলিম্পিকে ব্রাজিলের অধবা স্বর্ণ ছাড়া জিততে পারেননি কিছু। তবে তরুণ নেইমার ওই দুই শিরোপা জিতেই ব্রাজিলের ফুটবল ভক্তদের মনে জয় করে নেন। আবার তা নেমে গেছে তলানিতে। বতর্মানে পিএসজি তারকা ইনজুরিতে আছেন। মাঠে ফিরতে আরও কিছু সময় লাগবে তার। পিএসজি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠলে তাকে মাঠে দেখা যেতে পারে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!