ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। সাম্প্রতিক ছবি।

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এর আগে ১ নম্বর অবস্থানে ছিলো কেনিয়ার দাবাব শরণার্থী শিবির। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেপটিম’র এক র‌্যাংকিংয়ে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘কক্সবাজারের কুতুপালং শিবিরে বর্তমানে ৮ লাখ ৮৬ হাজার ৭৭৮ জন শরণার্থী অবস্থান করছে। রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠি। রাখাইনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তারা। ২০১৭ সালের আগস্টে সেনা বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।’

তালিকায় ২য় অবস্থানে রাখা হয়েছে উগান্ডার বিডি বিডি শরণার্থী শিবিরকে। এ শিবিরে অবস্থান করছে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা ২ লাখ ৮৫ হাজার শরণার্থী। ২০১৩ সাল থেকে শুরু হওয়া ওই গৃহযুদ্ধ এখনও চলছে।

৩ নম্বরে রয়েছে কেনিয়ার দাবাব শরণার্থী শিবির। ২ লাখ ৩৫ হাজার শরণার্থী ধারণ করছে শিবিরটি। সোমালিয়ার গৃহযুদ্ধের কারণে তারা পালিয়ে এসেছেন এখানে। কেনিয়ার কাকুমা এবং তানজানিয়ার নায়ারুগুসু রয়েছে ৪র্থ ও ৫ম অবস্থানে।

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশে

ফিলিস্তিনের গাজায় ১৯৪৮ সালে চালু হওয়া জাবালিয়া শরণার্থী শিবিরটি সবচেয়ে পুরনো। আকারের দিক থেকে এটি বিশ্বে ৬ষ্ঠ।

এছাড়া আশির দশকে আফগান-সেভিয়েত যুদ্ধের সময় চালু হওয়া পাকিস্তানের পানিয়ান শরণার্থী শিবিরটি এখনও সচল। তালিকার ১১ নম্বরে থাকা শিবিরটিতে রয়েছে ৬২ হাজার শরণার্থী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!