ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

এবার ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

চলতি মাসে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

এমন এক সময় এসব বন্দিকে ছেড়ে দিতে যাচ্ছে পাকিস্তান, যার আগেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এক পশলা আকাশ যুদ্ধ হয়ে গেছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রীত কাশ্মীরে এক তরুণের আত্মঘাতী হামলায় একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হয়েছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছে ভারতীয় বিমান হামলার চালানোর পর সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে ভারতীয় এক পাইলটকে আটক করার পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, শাস্তি ভোগ শেষ করা ৩৬০ ভারতীয় বন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের মধ্যে ৩৫৫ মৎস্যজীবী ও বাকি পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।

আগামী ৮ এপ্রিল থেকে পাঁচ ধাপে এসব বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ফয়সাল।

অপরাধ অনুসারে কারাদণ্ড ভোগ করার এসব বন্দিরা কারাগারে জীবন কাটাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে থাকায় তাদের মুক্তি দেয়া হচ্ছিল না।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি ভারতও এর প্রতিদান দেবে।

গত জানুয়ারিতে দুই দেশের বিনিময় করা তালিকা অনুসারে ভারতের কারাগারে ৩৪৭ পাকিস্তানি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৪৯ জনই বেসামরিক নাগরিক, বাকিরা মৎস্যজীবী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!