ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে আলিম পরীক্ষার্থীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় আটক-৭

ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক আবছার উদ্দিন, দারোয়ান মো. মোস্তফা, সহপাঠি আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, জসিম উদ্দিন ও অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী নুরুল আমিন। এদের মধ্যে আবছার উদ্দিন ও আরিফুল ইসলামকে ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও বাকীদের রবিবার ও সোমবার উপজেলার বিভিন্নস্থান থেকে আটক করে বলে পুলিশ সূত্র জানায়।

এদিকে এ ঘটনায় সোমবার বিকালে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে সোনাগাজী মডেল থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন শিক্ষার্থীর ভাই মাহমুদুল হাসান নোমান।
সোনাগাজী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোয়াজ্জেম হোসেন ৭জন আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। আটককৃতদের জিজ্ঞাবাদ চলছে। তাদের জিজ্ঞাবাদের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!