ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনী জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

ফেনী জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
সংগঠনটির জেলা কমিটির সাধারন সম্পাদক খোন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
এসময় সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,মাসুদ চৌধুরী এমপির সহধর্মিণী জেসমিন মাসুদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, ইকবাল আলমগীর, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খোন্দকার, সদর উপজেলা জাতীয় পার্টি নেতা আজিজুল রসুল মিলন, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!