ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ

ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

শহীদ জিয়াউর রহমানকে কটাক্ষ করে সাবেক বিচারপতি শামছুউদ্দিন মানিক মানিকের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ট্রাংক রোড খেজুর চত্বর থেকে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম।
এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ্ চৌধুরী বরাত, দফতর সম্পাদক আল ইমরান, সদর থানা আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম-আহবায়ক-শাহাদাত হোসেন, শহর সমন্বয়ক জাহিদ হোসেন বাবলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!