ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

কোনো প্রকার গুজবে কর্ণপাত না করে গুজব ছড়ানো ব্যক্তিবর্গকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে লন্ডন থেকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে এ কথা বলেন।খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না, বরং যারা গুজব ছড়াচ্ছে তাদের পুলিশে সোপর্দ করুন।প্রধানমন্ত্রী এ সময় মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য দেশবাসীকে নিজেদের বাড়ি-ঘর এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। গুজব ছড়িয়ে একজন মাকে পিটিয়ে মেরে ফেলল, আজ সেই মায়ের শিশুটির কি অবস্থা?‘কাজেই সবার কাছে আমার আবেদন- আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আপনারা কাউকে দোষী মনে করেন, তাকে পিটিয়ে মেরে ফেলার দরকার নেই বরং তাকে পুলিশের হাতে তুলে দিন।’
প্রধানমন্ত্রী বলেন, গুজবের কারণে কোকো নিরাপরাধ মানুষকে মেরে ফেলা গর্হিত কাজ, এটা হত্যাকাণ্ডের শামিল। কেউ যদি অপরাধী হয় তবে তাকে আইনের হাতে তুলে দিন, তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!