ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে আওয়ামী লীগ: এ্যানি

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এটা সনাতন ধর্মের ওপর যেমন আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এগুলো কিন্তু সহ্য করার মতো ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে তারা জাতিকে বিভক্ত করার কৌশলে নেমেছেন। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় মনসা বাড়ি দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি বলেন, ‘যারা এদেশে গুম-খুন করেছে, যারা লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করছে, তারাই এখন (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা, কিন্তু তাদের ষড়যন্ত্রেরই অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!