ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৪
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হচ্ছে: উপদেষ্টা

ভূমি ও খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা কাজ করে যাচ্ছি, এজন্য স্বয়ংক্রিয় ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে।

বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সফটওয়্যার মানুষ পরিচালনা করে, এজন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশের বিরোধগুলোর মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যাতে বিরোধ কমে আসে। বক্তব্য শেষে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অতিথি ছিলেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

কর্মশালায় আলোচক ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম

এছাড়া ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার মতামত প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!