ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইয়াং স্টার ক্লাবের ঈদ উপহার পেয়ে খুশি অসহায়রা

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ভোরবাজারস্থ ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।ঈদ উপহার পেয়ে খুশি অসহায়রা।

রোববার ফরহাদ নগর ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ড এবং লেমুয়া ইউনিয়নের রামপুর এলাকায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেন ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ।


এসময় ইয়াং স্টার ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক নুর আলম হোসাইন রাজু, সহ-সভাপতি সোহরাব হোসেন তারেক,কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত ও সদস্য শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপহারভোগি জানান,অর্থ সংকটে থাকাবস্থায় যখন ছেলে মেয়েদের নিয়ে ঈদ উদযাপন নিয়ে চিন্তিত, ঠিক সে মুহূর্তে ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ যেসব উপহার সামগ্রী পৌঁছে দেন তা সত্যি প্রশংসনীয়।

ক্লাব সূত্র জানান, ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাদাকা ফান্ড গঠন করা হয়।সাদাকা ফান্ডের অর্থের মাধ্যমে বেশ কিছু পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। যারা এ উদ্যোগে সহযোগিতা করেছেন তাদের প্রতি ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।এছাড়া বছরব্যাপী উক্ত ফান্ড চালু রাখার মাধ্যমে অসহায়দের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!