ফেনী
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সভায় আগত সকলকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার মহান আদর্শ, দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের দর্শন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন; কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন আহমেদ মাহবুব উল আলম; প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক সুদীপ দাস। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ল্যাঙ্গুয়েজ ক্লাব মডারেটর মোঃ রেজওয়ান হোসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী সাজিদ উল হক ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার নুপুর। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা সাইমা ও মাহমুদুল হাসান।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!