ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান

আ.লীগ সরকার আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনী জেলার সোনাগাজীর যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মাসুদের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন।

পরে এই উপলক্ষ্যে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্টিত জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লবসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।সঞ্চালনায় ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেসবাহ উদ্দিন ভুইয়া।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: যুবদল নেতা মোহাম্মদ মাসুদ ২০১৬ সালে পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়।তার মৃত্যুর পর স্ত্রী ও নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা সন্তান নিয়ে পরিবারটি অসহায় অবস্থায় জীবনযাপন করছিল। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!