ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে নেতাকর্মীরা।বৃহস্পতিবার চরদরবেশ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকালে ইউনিয়নের কারামতিয়া বাজারের জিরোপয়েন্টে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন মেসকিনের সঞ্চালনায় এসময় জিসাসের কেন্দ্রীয় নেতা সম্পাদক সেলিম রেজা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবু বক্কর ছিদ্দিক মারুপ, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ফজলুর রশিদ অপূর্ব, শহিদুল ইসলাম রানা, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলা উদ্দিন মিন্টু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সদ্য ঘোষিত সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন ও সিনিয়র যুগ্মআহবায়ক মো. এয়াছিনকে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!